প্রতিবেদন: নির্বাচনী প্রচারে গিয়ে ‘চার তারিখের পর ডিজে বাজবে’, মন্তব্য নিয়ে আরও বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় এবার তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক ভাষণে বিপদ আরও বাড়ল। এই মামলায় বিধাননগর আদালতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায় সিআইডি। তাদের আবেদনে সাড়া দিয়ে আদালত তা মঞ্জুর করে। ফলে আদালতের নির্দেশ মতো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। আগামী ৩০ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। এর আগে উস্কানিমূলক ভাষণ মামলায় ভবানীভবনে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এমনিতেই তাঁর মাথার ওপর বিধানসভায় সইজাল কাণ্ডের খাঁড়া ঝুলছে। এবার যোগ হল আরও বড় বিপদ।

Be the first to comment