দশে দশ

Spread the love
  1. রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ২৭তম কার্গিল বিজয় দিবস। এ দিন কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত কর্মসূচি আজ রবিবার। দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন তিনি।
  3. প্রশ্নফাঁসের প্রতিবাদে ধর্মতলায় বিশৃঙ্খলা, সাংবাদিকদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় শনিবার গ্রেপ্তার করা হয়েছিল ১১ জনকে। রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।
  4. আর্থিক প্রতারণার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য-কে শনিবার গ্রেপ্তার করে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ।
  5. বর্ধমানের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ। গুরুতর জখম কমপক্ষে তিন।
  6. ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার বড়খাঁকাড়ি পঞ্চায়েতের বিরিবাড়িয়া গ্রামে পোষ্য ছাগলছানা কুয়োয় পড়ে যায়। তার চিৎকার শুনে উদ্ধারের জন্য কুয়োয় নেমে মৃত্যু হলো জয়রাম কিস্কু (৩৫)-র।
  7. শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে  সুপারের দপ্তরের সামনে সেবাভারতীর দু’দল কর্মীর মধ্যে ডিম ছোড়াছুড়ি হয়। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠনে যোগ দেওয়া প্রতিমা চক্রবর্তীকে নিয়ে অশান্তি।
  8. সরকারি হাই স্কুলের জমির একাংশ জবরদখল করে বেআইনি ভাবে নির্মাণ করার অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয়, অবৈধ এই নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আবাস যোজনার টাকা। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগে সোচ্চার হয়েছেন গ্রামবাসী।
  9. রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়।
  10. জার্মানির বার্লিনে LGBTQ প্রাইড অনুষ্ঠানে ঢুকে পড়ল একটি ভ্যান। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*