দশে দশ

Spread the love
  1. রবিবার হরিপালের মালিয়ায় এক নির্বাচনী জনসভায় আলুর অভাবী বিক্রির জন‍্য সরাসরি তৃণমূলের সিন্ডিকেট চক্রকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী।
  2. রবিবার ভবানীপুর বিধানসভার  পদ্মপুকুরে জনসভা থেকে মমতা বলেন, গতকাল ওড়িশা থেকে ৩০০ কোটি টাকা নিয়ে ঢুকেছে। কালো স্করপিও গাড়িতে আনা হয়েছে। পুলিশ আটকায়নি। বস্তিগুলিতে যাবে। ৫ হাজার টাকা করে দেওয়া হবে। একটি জায়গায় টাকাও বিলি করেছে। তারা বলেছে, টাকা নেবে। ভোট দেবে না। কোন জায়গায় আমি বলব না।
  3. মাঝরাতে বিজেপি প্রার্থী পবন কুমার সিংয়ের বাড়িতে তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা করেন বলে অভিযোগ। দেদার বোমা-গুলি চলে। তখনই গুলিবিদ্ধ হন পবনের নিরাপত্তারক্ষী যোগেশ শর্মা নামে এক সিআইএসএফ জওয়ান।
  4. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে হাওড়া জেলায় শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৬৩ ধারা জারি করল প্রশাসন। জারি করা নির্দেশ অনুযায়ী, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জেলায় একাধিক বিধিনিষেধ কার্যকর থাকবে।
  5. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বহিরাগতদের আনাগোনার খবর পেয়েই নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন।
  6. গতকাল ভাঙড়ে বোমা উদ্ধার নিয়ে এদিন এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে অমিত শাহর মন্ত্রক।
  7. সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, আর উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেল বা সন্ধ্যার দিকে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৬০ কিলোমিটার বা তার বেশি।
  8. তামিলনাড়ু আতসবাজি কারখানার বিস্ফোরণ মামলায় বড় সাফল্য পুলিশের। ১৯ এপ্রিল এই ভয়াবহ দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক থাকা কারখানার মালিককে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।
  9. সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২।
  10. মালি-র রাজধানী বামাকো-র ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে সেনাবাহিনীর ঘাঁটি কাটিতে আত্মঘাতী গাড়ি-বোমা দিয়ে হামলা চালায়। হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদি কামারা ছাড়া তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী ও কয়েকজন নাতি-নাতনিও নিহত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*