রোজদিন ডেস্ক: ভোটের আগে টি এম সি – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত জগদ্দল। অভিযোগ, রবিবার মধ্যরাতে বিজেপি প্রার্থী পবন কুমার সিং এর বাড়ি টি এম সি সমর্থক রা হামলা করেন।।গুলি চলে। এতে এক সি আই এস এফের জওয়ান যোগেশ শর্মা গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি কর্মীরা থানায় বিক্ষোভ দেখান। টি এম সি কর্মী সমর্থক দের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বাধে। উভয় পক্ষে ইঁটবৃষ্টি চলে। এই ঘটনা য় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে বলে জানা গেছে।

Be the first to comment