ভাঙড়ে বোমা উদ্ধার, এন আই এ তদন্তের নির্দেশ!

Spread the love

রোজদিন ডেস্ক: নির্বাচনের মুখে ভাঙড়ে প্রায় ১০০ টি বোমা উদ্ধারে এন আই এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কাশিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার করে। বোমা তৈরি র প্রচুর কাঁচা মাল ও সেখানে মেলে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এর এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানা যায়। কেন ও কারা এই বিপুল পরিমাণ বোমা ও তা তৈরি র সরঞ্জাম ওখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


রবিবার ভাঙড়ে আর একটি ঘটনা য় পুলিশ অহিদুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে। গত মাসে বিস্ফোরণে এক জন নিহত ও তিন জন আহত হওয়ার ঘটনা য় পুলিশ তাকে খুঁজছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*