রোজদিন ডেস্ক: গড়িয়া স্টেশনে র কাছে এক আবাসনে মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার সকালে পরিচারিকা তাঁদের ফ্ল্যাটে গিয়ে অনেক ডাকাডাকি করে ও কার ও সাড়া পান নি। দরজা ভেজানো ছিল, তিনি ঠেলতে তা খুলে যায়। পুলিশ সূত্রে প্রকাশ, পরিচারিকা রিঙ্কু অধিকারী একটি ঘরে মহিলার আট বছরের ছেলে কে ঘুমিয়ে থাকতে দেখেন। অন্য ঘরে গৃহকর্ত্রী এনাক্ষী দাস শুয়ে ছিলেন,অনেক ডেকে ও সাড়া না পেয়ে রিঙ্কু তখন প্রতিবেশী দের ডাকেন, তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে এনাক্ষী দাসের নিথর দেহ উদ্ধার করে। তাঁর স্বামী অধ্যাপক সৌমিক দাসের ও কোন খোঁজ মেলেনি।
মৃত মহিলার মা বাবা কেও খবর দেওয়া হলে তাঁরা আসেন।।অভিযোগ করেন, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে।। অভিযোগের আঙুল স্বামী র দিকে। পুলিশ মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে মৃত্যু রিপোর্ট পেলে জানা যাবে। তদন্ত চলছে।

Be the first to comment