রোজদিন ডেস্ক: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে নজরে ডায়মন্ড হারবার। কমিশনের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হল যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত অজয় পাল শর্মাকে। আর এখানেই প্রশ্ন উঠছে, দক্ষিণ ২৪ পরগনাতেই কেন এই অফিসারকে নিয়োগ করা হল? তৃণমূলের প্রশ্ন, কমিশন কি মনে করছে যে দক্ষিণ ২৪ পরগনার ভোটে এনকাউন্টার করার প্রয়োজন হবে? এই জেলাকে নতুন রণকৌশল নিয়েছে নির্বাচন কমিশন। অতীতে একাধিক অভিযোগ ও উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী থেকেছে এই জেলা। জেলার ৩১ আসনের মধ্যে অনেকগুলিই স্পর্শকাতর। গত নির্বাচনগুলিতে রক্তাক্ত হয়েছে এই জেলা। কিন্তু এবার তো নজিরবিহীন নিরাপত্তায় ভোট হচ্ছে। প্রথম দফা শান্তিতেই হয়েছে। এখন দ্বিতীয় দফার ভোটে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিল কমিশন। উত্তর প্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মার রেকর্ডে ২০০রও বেশি এনকাউন্টার আছে। ডায়মন্ড হারবার সহ তিন জায়গার দায়িত্বে থাকবেন তিনি৷ এমনই জানিয়েছে কমিশন।

Be the first to comment