রোজদিন ডেস্ক: বাংলার মানুষ কি সন্ত্রাসবাদী? রবিবার কলকাতায় টি এম সি র হয়ে নির্বাচনী প্রচারে এসে এই প্রশ্ন তোলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।। রাজ্যে বিপুল সংখ্যা য় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রেক্ষিতে এই প্রশ্ন তুলে তিনি বলেন,এটি রাজ্যের আমজনতার পক্ষে অপমান। এত বিপুল সংখ্যা য় নিরাপত্তা বাহিনী মোতায়েনের কোন প্রয়োজন ই ছিল না৷ এস আই আরে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া কে তিনি বিজেপি – ইসি ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকার কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন,মোদিজির তিন বন্ধু ইডি,সিবি আই ও জ্ঞানেশ কুমার। মুখ্যমন্ত্রী র প্রভূত প্রশংসা করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিদি ই এই লড়াই এ জিতবেন।

Be the first to comment