সুপার ওভারে জিতে লাস্ট বয়-এর তকমা ঘোচালো কলকাতা

Spread the love

কলকাতা: ১৫৫/৭
লখনউ: ১৫৫/ ৮
সুপার ওভারে জিত কলকাতার

রোজদিন ডেস্ক : ২০ ওভারে ১৫৫। তার মধ্যে একা রিঙ্কু সিংয়েরই ৫১ বলে ৮৩। বোঝাই যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের হাল। এই রান করে তারা জিতবে এমন আশা বোধহয় কেউই করেনি। কিন্তু কপাল জোরে একেবারে সুপার ওভারে এসে ম্যাচ জিতল কেকেআর। সেই সঙ্গে লিগ টেবিলে লাস্ট বয়-এর তকমা ঘোচালো তারা। ৫ পয়েন্ট নিয়ে তারা এখন ৮ নম্বরে। এই ম্যাচ হেরে লখনউ চলে গেল ১০ নম্বরে। ৯ নম্বরে মুম্বই। ২০ ওভারে ১৫৫-র জবাবে লখনউ আটকে গেল ওই ১৫৫ তেই। ফলে সুপার ওভার এবং কলকাতার চলতি আইপিএলে দ্বিতীয় জয়। রবিবারও ফের ফ্লপ কলকাতার ক্যাপ্টেন রাহানে। যতক্ষণ ছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু রান রেট বাড়াতে ব্যর্থ। গ্রিন করলেন ৩৪। আর রিঙ্কুর ৮১। ওপেনাররা ব্যর্থ, সেফার্ট, পাওয়েলরাও ব্যর্থ। গত ম্যাচেও রিঙ্কুর ব্যাটে জয় এসেছিল। এদিনের জয়েও বড় ভূমিকা রেখে গেলেন কলকাতার ব্যাটার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*