গুজরাটের লোকাল বডি নির্বাচনে ভোট পড়লো ৬০% এর কম

Spread the love

রোজদিন ডেস্ক: পশ্চিম বঙ্গে প্রথম দফার নির্বাচনের ৯৩% এর বেশি ভোট পড়া নিয়ে যখন সারা দেশে চর্চা চলছে, গুজরাটের পুরনিগম্ন,পুরসভা পঞ্চায়েত, ইত্যাদি লোকাল বডি নির্বাচনে গড় ভোটের হার ৬০% এর ও কম। রবিবার গুজরাটের আমেদাবাদ সহ ১৫ টি পুর নিগম, ৮৪ টি পুরসভা,৩৪ জেলা পঞ্চায়েত ও ২৬০ টি তাকুকা পঞ্চায়েতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে সব থেকে কম ভোট পড়েছে পুর নিগমগুলিতে, ৫০% এর ও কম। গ্রামীণ ক্ষেত্রে এই হার কিছু বেশি বলে রাজ্য নির্বাচন সূত্রে জানা যায়। জেলা পঞ্চায়েতে ৬০.২২% ও তালুকা পঞ্চায়েত গুলিতে ভোট পড়েছে ৬১.০৮%। পুরসভায় ৫৮.১২%।
আগামী বছর গুজরাট বিধান সভা নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ লোকাল বডি নির্বাচনে ভোটের হার কম হওয়ায় রাজনৈতিক মহলে বিস্ময় দেখা দিয়েছে।
সদ্য গঠিত কুছে র গান্ধীধাম পুর নিগমে ভোট পড়েছে সব থেকে কম, মাত্র ৩৯.৮৫%, ভালসাদ জেলার বাপি তে ভোটের হার সব থেকে বেশি ৬৫.৬৮%.।
ভোট পর্ব শান্তি পূর্ণ ছিল,কোন অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আমেদাবাদে ভোট দেন,উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি ভোট দেন সুরাটে।
বিজেপি , কংগ্রেস, আপ সহ একাধিক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে।।
এই প্রথম নব গঠিত নয় টি পুর নিগমে এই ভোট গ্রহণ হয়।
আগামী ২৮ এপ্রিল ফলাফল ঘোষিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*