- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ এপ্রিল পর্যন্ত দুই দিনের সফরে সিকিমে রয়েছেন। মঙ্গলবার ২৮ এপ্রিল তিনি গ্যাংটকের অর্কিডারিয়াম পরিদর্শন করবেন।
- সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হল।
- নির্বাচন কমিশনের তরফে জানতে চাওয়া হয়, এদিন ঠিক কী ঘটনা ঘটেছিল মিতালি বাগ-এর সঙ্গে। পুলিশ সুপার প্রাথমিক রিপোর্টে জানান, এটা গোষ্ঠীকোন্দলের ঘটনা। আসলে তৃণমূলেরই লোক এই কাজ করেছে। এসপি রিপোর্টে ওই ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে উল্লেখ করা হয়।
- প্রাথমিক, উচ্চ প্রাথমিকে কর্মরত টিচাররা টেট পাস নিয়ে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি আজ।
- সোমবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ানগরম জেলার পশুপতিরেগার কাছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কায় চার জনের মৃত্যু।
- রোজভ্যালি গোষ্ঠীর প্রতারিত আমানতকারীদের ১২৭.৬৯ কোটি টাকা ফেরাল হাইকোর্ট গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি। জানা যাচ্ছে, ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে সমস্ত নথি যাচাইয়ের পর।
- অভিনেতা ভরত কাপুর সোমবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
- মঙ্গলের সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি থাকলেও দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
- ইরান জানিয়ে দিয়েছে, তারা হরমুজ় খুলতে প্রস্তুত। কিন্তু, তার জন্য আমেরিকাকে মানতে হবে তিনটি শর্ত। এদিকে, ট্রাম্প ইরানের শর্তে একেবারেই খুশি নন।
- রবিবার রাতে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুইয়াকু গ্রামে রাতের অন্ধকারে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা করল জঙ্গিরা।

Be the first to comment