- মঙ্গলবার ভোরে প্রয়াত কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাডি। দীর্ঘ অসুস্থতার পর জীবনাবসান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
- এ বার পূর্ব, পশ্চিম ও ঝাড়গ্রাম জেলাতেও ভোটের হাওয়া তুলে দিতে নতুন বছরের শুরুতেই জেলায় আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, ১৬ জানুয়ারি অভিষেক মেদিনীপুর শহরে আসবেন। ওই দিন প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন তিনি।
- নির্বাচন কমিশন (ইসি) রাজ্য বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল। সোমবার দিল্লিতে কমিশন বিধানসভা ভোটের নিরাপত্তা নিয়ে বৈঠক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের সঙ্গে। বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারও। শুধু বাংলা নয়, আগামী বছর বিধানসভা ভোট তামিলনাড়ু, কেরালা, অসম এবং পুদুচেরিতেও।
- গত বছরের শেষ দিন ছিল চলতি মরশুমে শহরের সবচেয়ে শীতল দিন। সেই রেকর্ড ভেঙে নয়া নজির শীতের। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে হলো চলতি মরশুমের শীতলতম দিন।
- বেঙ্গালুরুতে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। রবিবার রাতে জেজে নগর থানা এলাকায় ভিএস গার্ডেনের কাছে একটি মন্দির থেকে রথ বের হয়। রথের সেই শোভাযাত্রা চলাকালীন ভক্তদের উদ্দেশে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে এক দল দুর্বৃত্তের বিরুদ্ধে।
- দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের স্টাফ কোয়ার্টারে বিধ্বংসী আগুন। মৃত্যু একই পরিবারের তিন সদস্যের। মঙ্গলবার ভোরে রাজধানীর আদর্শ নগর এলাকার কোয়ার্টারের একটি ফ্ল্যাটে আগুন লাগে।
- নাবালিকাকে বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল যুবক। বহড়ু এলাকার বাসিন্দা আরিফুল মোল্লার সঙ্গে কুলতলি এলাকার এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল বলে জানা যায়।
- স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের নলহাটিতে। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রূপালি লেট।
- মঙ্গলবার সকালে জাপানের শিমানে শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।
- ডেলসির শপথের পরেই ফের কারাকাসে গুলির শব্দ। প্রেসিডেন্টের প্যালেসের কাছে ড্রোনও উড়তে দেখা গিয়েছে বলে খবর।

Be the first to comment