রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন। এই উপলক্ষে সোমবার দিনভর দলের কর্মী, সমর্থকরা নানা অনুষ্ঠানের মাধ্যমে নেত্রীর জন্মদিন পালন করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘজীবন কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “উনকা নাম মমতা হ্যায়/জিনকে সাথ জনতা হ্যায়।” সংসদের নথি অনুসারে ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন হলেও তিনি৷ বিভিন্ন সময়ে নিজেই জানিয়েছেন, দুর্গাপুজোর অষ্টমী তিথিতে তাঁর জন্ম। তবে তাঁর অনুগামীরা এসব নিয়ে না ভেবে ওই দুটি দিনই শ্রদ্ধার সঙ্গে পালন করেন।

Be the first to comment