- ২৪৩টি আসনের বিহারে কাল প্রথম দফায় ১২১টিতে ভোট আজ। ভাগ্য নির্ধারণ হবে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিরোধী নেতা তেজস্বী যাদবের।
- বিহারে ভোট গ্রহণ শুরু হতেই ভোটারদের ভিড়। ১৮টি জেলায় মোট ১২১টি আসনে ভোট গ্রহণ হবে। ৩.৭৫ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ১৩১৪ জন প্রার্থীর। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
- বিহারে প্রথম দফার ভোটে ভোট দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তেজস্বী যাদব লিখলেন— ভোট ফর চেঞ্জ, ভোট ফর নিউ বিহার, ভোট ফর ডেভলপমেন্ট, ভোট ফর জব অ্যান্ড এমপ্লয়মেন্ট। তেজস্বীর সঙ্গে ভোট দিলেন লালুপ্রসাদ যাদব, রাবড়ী দেবী-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
- তৃণমূলের বিরুদ্ধে জেলা বিজেপি সভাপতির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রথমে। এর পাল্টা নাকি INTTUC অফিসে ঢুকে হামলার চেষ্টা করেছে বিজেপি! তৃণমূলকর্মীদের পাল্টা হামলায় রক্তাক্ত একাধিক বিজেপি কর্মী, এমনটাই জানা যাচ্ছে।
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসঙ্গে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অভিযোগ সুকা্ন্ত মজুমদারের।
- হিঙ্গলগঞ্জ এবং মাথাভাঙায়, বিজেপির BLA-দের মারধর এবং হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল
- এখনও ভোট হলে বিজেপি শূন্য পাবে। বিজেপিকে আক্রমণ করে বললেন ফিরহাদ হাকিম।
- বিজেপির অভিযোগ, নিউটাউনে একাধিক বস্তিতে বাড়ির পর বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। অভিযোগ, বাংলাদেশ থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে এইসব বস্তিতে থাকতে শুরু করেছিলেন তাঁরা। মূলত বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই সীমান্ত পেরিয়ে আসা মহিলারা।
- গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কমল-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
- দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে ‘অপহরণ কাণ্ডে নাম জড়াল বিডিও-র।

Be the first to comment