সিদ্ধার্থশঙ্কর রায় ও অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার বিশিষ্ট অভিনেতা প্রয়াত হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে এদিন এক্স হ্যান্ডলে তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখলেন, “বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা।”
একই সঙ্গে এদিন ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের প্রয়াণ দিবস। সোশ্যাল মিডিয়ায় তাঁকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। লেখেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার প্রণাম।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*