- দিল্লির তাপমাত্রা নামল ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার রীতিমতো হাড়কাঁপানো শীত রাজধানীতে।
- সামান্য বাড়ল কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম এবং বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
- জম্মু-কাশ্মীরে অভিযান চালিয়ে জঙ্গিদের ডেরা খোঁজ পেল দিল যৌথ বাহিনী। সেনা, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওই অভিযানে উদ্ধার হয়েছে বিস্ফোরকও। ওই জঙ্গি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
- মতুয়া সমাজের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর৷
- আদিগঙ্গার উপরে উপরে একটি স্লুইস গেট তৈরির পরিকল্পনা। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ এই স্লুইস গেট এবং একটি ব্যারাজ বা জলাধার তৈরির জন্য টেন্ডার ডেকেছে। গঙ্গা বা হুগলি নদীর সঙ্গে আদিগঙ্গার মিলনস্থল দইঘাটে ওই স্লুইস গেট তৈরি করা হবে। এই পরিকল্পনায় সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদ ও নদী-বিশেষজ্ঞরা।
- গাড়ি দুর্ঘটনায় তেলঙ্গানার ICFAI বিজনেস স্কুল (IBS)-এর চার পড়ুয়ার মৃত্যু। বুধবার রাত একটা নাগাদ রঙ্গারেড্ডি জেলার মোকিলায় দুর্ঘটনা ঘটে।
- নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক তল দ্রুত আগুনের গ্রাসে চলে যাচ্ছে। দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।
- নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগ ভারতের জাতীয় দলের কোচ অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে। ঘটনায় সাসপেন্ড করা হয়েছে তাঁকে।
- বাংলাদেশি মহিলাকে পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে CID-র হাতে গ্রেপ্তার চিন্ময় দাস (৫৬) নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি বনগাঁয়। অভিযোগ, হাওড়া স্টেশনের বাইরে এক বছর ২৩-এর মহিলাকে অন্য এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।
- ৭ জানুয়ারি বাংলাদেশের ঢাকায় তেজগাঁওয়ে তেজতুরী বাজার এলাকায় গুলি করে খুন করা হয় আজিজুর রহমানকে। তাঁর সঙ্গে থাকা আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

Be the first to comment