- প্রশাসনের আধিকারিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, আমার হ্যাঁ তে হ্যাঁ মেলাবেন না। যেখানে যেমন প্রয়োজন, তেমন ভাবে মতামত জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, কোনও অনুপ্রেরণা নয় নিজেদের মতামত সরাসরি বলুন। এ বার সরকার হবে ফর দ্য পিপল।’
- রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, বিভিন্ন বোর্ড, সংস্থা ও পাবলিক সেক্টর ইউনিটের মনোনিত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করতে হবে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারের ক্যাবিনেট বৈঠকের পরই ঘোষণা করেন, “বাংলার সুরক্ষার প্রশ্নে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর, বিএসএফ-এর সীমান্ত সুরক্ষিত করার জন্য ‘ল্যান্ড ট্রান্সফার প্রসেসে’ অনুমোদন দেওয়া হল। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।”
- জুন মাস থেকেই অন্নপূর্ণার ভাণ্ডার চালু হচ্ছে মহিলাদের জন্য। আগামী মাস থেকেই সরকারি বাসে উঠলে কোনও ভাড়া দিতে হবে না মহিলাদের। সরকারি বাসে টিকিট ফ্রি। একই সঙ্গে জুন থেকেই চালু হবে স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পও।
- দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব। অগ্নিমিত্রা পাল পেলেন নারী কল্যাণ ও শিশু সমাজ কল্যাণ, পুর বিষয়ক দফতর। নিশীথ প্রামাণিক এবার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন বিষয়ক দফতর। অশোক কীর্তনীয়া সামলাবেন খাদ্য-দফতর।
- আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূল কার্যালয়ের উপরে হকার্স কর্নারের ছাদ থেকে উদ্ধার করা হয় একাধিক ধারালো অস্ত্র ও বোমা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী ও আরামবাগ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়।
- ইডির হাতে গ্রেপ্তার বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে ইডি।
- কেরলাম-এ সরকার গঠনের জন্য আরও ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানালেন সেই রাজ্যের কংগ্রেস নেতা কে মুরালিধরন।

Be the first to comment