অভিষেক ব্যানার্জির জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার টিএমসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি র জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। গত দশ বছর ধরে তিনি এই সুবিধা পান। বিশাল নিরাপত্তা বলয় তাঁকে ঘিরে থাকে, যাতায়াতের পথে থাকে পাইলট কারের কনভয়।

আজ নবান্নে পুলিশ প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কথা বলেন জেলা শাসকদের সঙ্গেও। সূত্রের খবর, সেখানে তিনি স্পষ্ট বার্তা দেন, কোনও রাজনীতিকের অপ্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দরকার নেই। শুধু প্রভাবশালী দেখানোর জন্যই অনর্থক সরকারি টাকা খরচের দরকার নেই।

এরপর অভিষেক ব্যানার্জির নিরাপত্তায় কাটছাঁট হয় বলে প্রকাশ। সাংসদ হিসাবে তাঁর প্রাপ্য নিরাপত্তা দেওয়া হবে।

এর আগে তাঁর বাড়ির সামনে থাকা বিশাল নিরাপত্তা বলয়ও তুলে নেয় নতুন সরকার। তাঁর বাড়ি থেকে সরানো হয় স্ক্যানার মেশিনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*