- ইসলামাবাদে শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পরে পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতি জটিল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। দু’জনের মধ্যে ৪০ মিনিট কথা হয় বলে খবর।
- ছত্তিসগড়ের বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০। জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের নিকটাত্মীয়ের জন্য ২ লক্ষ টাকা করে এক্স গ্রাসিয়া দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- নরেন্দ্র মোদি দুর্নীতিগ্রস্ত কিন্তু বাংলায় দুর্নীতির সব রেকর্ড ভেঙেছে তৃণমূল কংগ্রেস : রাহুল গান্ধী
- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, ‘গত বার তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান ছিল প্রায় ৬০ লাখ। এ বার বিচারাধীনদের ২৭ লক্ষ বাদ পড়েছেন। তার পরেও চ্যালেঞ্জ করে বলছি, এ বার তৃণমূলের ব্যবধান বাড়বে।’
- বীরভূমের হাসন বিধানসভা এলাকার মারগ্রামে জনসভা করার কথা ছিল হুমায়ুন কবীরের। কার্যত ফাঁকা মাঠে বক্তব্য রেখে জনসভা বাতিলের ঘোষণা করেন দলের প্রার্থী।
- বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকের উপরে হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোচ্চার সংগ্রামী যৌথ মঞ্চ। দোষীদের গ্রেপ্তার না করা হলে রাজ্য জুড়ে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের।
- চোপড়া বিধানসভা এলাকার মাঝিয়ালি অঞ্চলে নির্বাচনী প্রচার চলাকালীন কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- মঙ্গলবার ময়নার শ্রীরামপুর-১ গ্রামপঞ্চায়েতের বিজেপি প্রধান, এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন।
- বাসন্তী আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪৯ নম্বর বুথের তালদাহ গ্রামে বিজেপি দলীয় পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় তৃণমূল নেতা মাধব মণ্ডলের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালায়। এই হামলায় বিজেপির বুথ সভাপতি সনৎ মণ্ডল এবং মণ্ডল সভাপতি,সৌমিত্র সর্দার গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
- ইজ়রায়েলের সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করল ইতালি। মঙ্গলবার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভেরোনায় এই সিদ্ধান্তের কথা জানান। জ্বালানি সঙ্কট মোকাবিলায় হরমুজ় প্রণালী সচল করার উপরে জোর দিয়েছেন তিনি। পাশাপাশি পোপ লিও-র সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সংঘাতের জেরে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন তিনি।

Be the first to comment