রোজদিন ডেস্ক : ছত্তিসগড়ের সকতি জেলায় আজ এক বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেদান্ত গোষ্ঠীর সিংঘিতরাই এর তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা হয়।
ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে জানান৷ বলেন, সরকার নিহতদের পরিবারের পাশে আছে৷ এই ঘটনায় তদন্ত হবে, যদি কেউ দোষী প্রমাণিত হয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংস্থার পক্ষে এক বিবৃতিতে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক জানানো হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ওপর তাঁরা গুরুত্ব দেন। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে বলে জানান।

Be the first to comment