১০টা

Spread the love
  1. ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই মহিলা সংরক্ষণ কার্যকর করতে ১৬ এপ্রিল, বৃহস্পতিবার থেকে শুরু সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে তিনটি বিল আনতে চলেছে মোদী সরকার।
  2. মহিলা বিলে সায়, এলাকা পুনর্বিন্যাসের বিরোধিতায় রাহুল গান্ধী, বিরোধীরা
  3. সিবিএসই দশম শ্রেণির ফলপ্রকাশ হলো। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  4. কালনা মহকুমায় তাঁত শিল্পীদের সঙ্গে বিশেষ বৈঠকে আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁত বোনা শেখার পাশাপাশি শিল্পীদের বিভিন্ন দুরবস্থা ও তাঁদের অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
  5. বকেয়া ডিএ মেটানো নিয়ে হলফনামা জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই রিপোর্ট নিয়ে আপত্তি থাকলে মামলার সঙ্গে যুক্ত পক্ষরা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবেন। বুধবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  6. এবার ৮৭টি কেন্দ্রে গণনার কাজ হবে বলে জানাল কমিশন।
  7. প্রথম দফার ভোটে প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হচ্ছে মোট ৪০ হাজার ৯২৮ জন রাজ্য পুলিশের কর্মী ও আধিকারিক।
  8. বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার সুজিত বসু ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত।
  9. বুধবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন হলদিবাড়ি পৌরসভার কাউন্সিলর পুরবী রায় প্রধান।
  10. বর্ধমান রেল স্টেশন উদ্ধার নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। দুই ব্যক্তিকে গ্রেফতার করল রেল পুলিশ। ধৃতরা কোনও বৈধ নথি দেখাতে না পারায় আয়কর বিভাগকেও বিষয়টি জানানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*