গুজরাটে মনরেগার মজুরি বাকি নিয়ে ব্যাপক ক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক :
গুজরাটে গ্রামাঞ্চলে গত কয়েক মাস একশো দিনের কাজের (মনরেগা) মজুরি মিলছে না৷ এর ফলে গ্রামাঞ্চলে বহু মানুষ আর্থিক অসুবিধায় পড়েছেন। বকেয়া মজুরি না মেটালে রাজ্যব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন সংগঠন।
সূত্রের খবর, সৌরাষ্ট্রর উনা, গিরগাধার পরিস্থিতি সব থেকে শোচনীয়।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী, শ্রমিকরা গত ৫/৬ মাস কোন টাকা পাচ্ছেন না।
গুজরাটের মনরেগা কর্মী সংগঠনের সভাপতি রাকেশ কুমার বলেন, গত ৫/৬ মাস এই প্রকল্পের সঙ্গে যুক্তরা কোন টাকা পাচ্ছেন না, এর ফলে তাঁদের পরিবারগুলির ঋণের বোঝা বাড়ছে। বিশেষত গ্রামাঞ্চলে সমস্যা প্রকট।
প্রাপ্য পেতে যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। প্রশাসনিক গাফিলতি এর কারণ বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*