রোজদিন ডেস্ক : মহিলা বিলে তাঁদের পূর্ণ সায় থাকলেও এলাকা পুনর্বিন্যাস নিয়ে বিরোধিতায় সরব হলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।
আগামীকাল সংসদের তিন দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনে এলাকা পুনর্বিন্যাস নিয়ে সংশোধনী আসতে পারে বলে বিরোধীদের আশঙ্কা। তাঁরা এককাট্টা হয়ে এর বিরোধিতা করবেন।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, টিএমসি-র সাগরিকা ঘোষ, সিপিএমের বৃন্দা কারাত প্রমুখ এই মত পোষণ করেন।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সঙ্গে আজ বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের বৈঠক হয়।
খড়গে জানিয়ে দেন, মহিলা সংরক্ষণ বিলে তাঁদের সবার সমর্থন আছে, কিন্তু যে পদ্ধতিতে তা আনা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা।
এর সঙ্গে এলাকা পুনর্বিন্যাসের কৌশল আছে। তাঁরা সম্মিলিতভাবে এর বিরোধিতা করবেন।
সমাজ মাধ্যমে রাহুল গান্ধী বলেন, এখন সরকার যে প্রস্তাব দিচ্ছে এর সঙ্গে মহিলা বিলের কোন ব্যাপার নেই। এই সংশোধন ক্ষমতা দখলের প্রয়াস ও এলাকা পুনর্বিন্যাসের চেষ্টা মাত্র।
তাঁরা কখনোই জাত গণনা উপেক্ষা করে ওবিসি, দলিত ও আদিবাসীদের অংশ চুরি করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন রাহুল গান্ধী। তাঁরা দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম ও ছোট রাজ্যগুলিকে অন্যায়ভাবে দেখা ও অনুমোদন করবেন না।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন এলাকা পুনর্বিন্যাস কমিশন যেভাবে কাজ করছে, এতে স্পষ্ট যে তারা কেন্দ্রের শাসক দের জয়ের যন্ত্র হয়ে গেছে। মহিলা সংরক্ষণ কার্যকর হোক, কিন্তু এলাকা পুনর্বিন্যাসের তাঁরা সম্পুর্ন বিরোধী।
আগামীকাল সংবিধান সংশোধন বিলের যে খসড়া মিলেছে, সেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাতেও মহিলাদের ৩৩% সংরক্ষণের সংস্থান রাখা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment