সিবিএসই কৃতী পড়ুয়াদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিবিএসই-র দশম শ্রেণির কৃতী পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাদের ভবিষ্যত সুন্দর হোক বলেও জানান তিনি।
এই সঙ্গে পড়ুয়াদের মা-বাবা, অভিভাবক, শিক্ষকদেরও ধন্যবাদ জানান তিনি। পড়ুয়াদের সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান আছে।
পরীক্ষায় অসফলদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, হতাশ হওয়ার কিছু নেই, আগামী দিনে নিশ্চয়ই সাফল্য আসবে। তাঁর আশীর্বাদ ও শুভেচ্ছা সব সময়ই তাদের সঙ্গে আছে।
উল্লেখ্য, আজ সিবিএসই-র দশম শ্রেণীর প্রকাশিত ফলাফলে ৯৩.৭০% উত্তীর্ণ হয়েছে।
এই রাজ্যেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*