১০টা

Spread the love
  1. মহিলা সংরক্ষণ সংশোধনী বিলে বিরোধিতা করলে রাজনৈতিক ভাবে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  2. আজ মধ্যরাত পর্যন্ত চলবে লোকসভা৷ প্রত্যেক সাংসদের জন্য সরকারের তরফে থাকছে বিশেষ ডিনার।
  3. মুখ্যসচিব-সহ পদস্থ আধিকারিকদের বদলি কমিশনের, হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত
  4. মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামপুরে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে প্রচার করতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
  5. বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রের সমর্থনে রোড শো অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বহরমপুর কলেজ ঘাট থেকে শুরু হয়ে খাগড়া চৌরাস্তার মোড় পর্যন্ত চলে ওই রোডশো।
  6. কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে রাজ্যসভার সাংসদ এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। বর্ধমান উত্তর বিধানসভায় তৃণমূল প্রার্থী নিশীথ মালিকের সমর্থনে নবস্থা পঞ্চায়েত সংলগ্ন মাঠে জনসভা করলেন কোয়েল। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে বিবেকানন্দ কলেজ মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত রোড শো করেন।
  7. নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বীরপুরে মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো আখতার শেখ-এর। ঘটনায় আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
  8. আদালতে স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। তবে পুলিশ তদন্ত করতে পারবে বলে নির্দেশ দিল আদালত।
  9. দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুই বিমানের ধাক্কায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। দুপুরের ব্যস্ত সময়ে আচমকাই রানওয়েতে চলার সময় আকাশ এয়ার ও স্পাইস জেটের দুই বিমান পরস্পরকে ধাক্কা দেয়। এর ফলে একটি বিমানের ডানা ভাঙে।
  10. আচ্ছেলাল যাদব বিজেপি রাজ্য অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*