১০টা

Spread the love
  1. সোমবার পুরুলিয়ার মানবাজারে জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘৯ মে আমার এক বছর পূর্ণ হবে, সে দিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসব। পরীক্ষায় আপনারা আমায় নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা স্বীকার করে নেব। কিন্তু আপনারাই বলবেন যে সঠিক লোককে, সঠিক দলকে দায়িত্ব দিয়েছি। বিশ্বাস, ভরসা রাখুন।’
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরুলিয়ার রঘুনাথপুরে ৪,০০০ কোটি টাকা ব্যয়ে ‘অমিত মেটালিক্স’ ইস্পাত কারখানার শিলান্যাস ও মানবাজারে জাইকা পানীয় জল প্রকল্পের সূচনা করেন।
  3. রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, প্রাথমিক ভাবে মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদনপত্র খতিয়ে দেখা হয়েছিল। নথি যাচাইয়ের পর একাধিক ত্রুটির কারণে প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বর্তমানে মোট ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাবেন। সোমবার থেকে আগামী ২০ অগস্ট, বৃহস্পতিবারের মধ্যে এই ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪,৩৫০ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে।
  4. সোমবার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে বাংলা থেকে জায়গা পেয়েছেন মনোজ টিগ্গা ও মধুছন্দা কর। উত্তরবঙ্গের সাংসদ মনোজ টিগ্গা হলেন ন্যাশনাল সেক্রেটারি। আর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের তালিকায় নাম রয়েছে মধুছন্দা করের।
  5. তারাপীঠে আগুনের ঘটনায় ফায়ার অডিটের সিদ্ধান্ত। ৯ সদস্যের স্পেশাল অডিট টিম গঠন করা হলো। হোটেলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে এই অডিট টিম। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে কারণেই আগাম সতর্কতা নিতে চাইছে প্রশাসন।
  6. বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সমর্থকের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সোমবার মৃত শেখ মহম্মদ মাফিকের পরিবারের সঙ্গে দেখা করলেন CJP নেতা আশুতোষ রাঙ্কা।
  7. হাওয়া অফিসের সোমবার বিকেলের আপডেট বলছে, কলকাতা থেকে ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ। বর্ধমান থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেই অবস্থান। বাঁকুড়া থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এবং ওড়িশার বালাসোর থেকে ১৯০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সেই অবস্থান।
  8. সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ব্রজলালচকে ১১৬ নম্বর জাতীয় সড়কে হলদিয়া থেকে মেচেদার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার উপরে উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও খালাসি-সহ প্রায় ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের নাম নিশীথরঞ্জন বাগ (৫৫), গোপাল মাইতি (৪৮)।
  9. ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল যুবতীকে। মালদার এক যুবতীকে গেস্ট হাউসে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত নলহাটি থানার এএসআই আজমল হক। বিধাননগর কমিশনারেটের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
  10. সেমিফাইনালে মোহনবাগানও। টাইব্রেকারে জামশেদপুরকে তারা হারাল ৯-৮ ব্যবধানে। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকলেও টাইব্রেকারে দুই দলই প্রথম থেকে গোল করতে থাকে। শেষে জামশেদপুরের নবম শট মারতে আসেন মামা। তাঁর শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ। পরের শটে গোল করে দলকে জিতিয়ে দেন অভিমিতেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*