রোজদিন ডেস্ক :
আগামী বছর তাঁর নেতৃত্বাধীন (Bjp government) সরকারের বর্ষপূর্তিতে আমজনতার সামনে পরীক্ষা দিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশা, রাজ্যবাসী তাঁকে দশে দশই দেবেন। দশে নয় পেলেও ক্ষমা চাইবেন। আজ পুরুলিয়ায় এক অনুষ্ঠানে তাঁর সরকারের একশো দিনে কি কি কাজ হয়েছে তার ফিরিস্তি দেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা যে ভুল লোককে এখানে মুখ্যমন্ত্রী করেননি, নিশ্চয়ই তা বুঝবেন। তাঁর ওপর বিশ্বাস, ভরসা রাখার বার্তা দেন। বলেন সময় দিতে। কেন্দ্র ও রাজ্য মিলে তাঁদের কল্যাণে কাজ চলবে বলে জানান।
মানবাজারের এই অনুষ্ঠানেও প্রাক্তন সরকারকে তুলোধুনো করেন মুখ্যমন্ত্রী। ওই আমলে হওয়া কি কি দুর্নীতির বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নিয়েছেন তা বলেন। এর মধ্যে ওবিসি তালিকা, আবাস যোজনা, চাকরি, শিক্ষায় দুর্নীতি ইত্যাদির উল্লেখ করেন।
তাঁর আমলে সব কিছু স্বচ্ছতার সঙ্গে হবে বলে দাবি করেন। জাইকার সহায়তায় ওখানে জল প্রকল্প হচ্ছে। যা আগের সরকার কিছু করেনি বলে তোপ দাগেন।
পুরুলিয়ায় মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment