রোজদিন ডেস্ক :
হাওড়ার ব্যাঁটরায় ঘুষ (Howrah Bribe case) নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন ওখানকারই থানার এসআই সুব্রত সরকার। গত ১ আগস্ট এক মহিলা পণের দাবিতে তাঁর ওপর স্বামী-সহ শ্বশুর বাড়ির অত্যাচার নিয়ে পুলিশে নালিশ জানান।
তার তদন্ত করতে গিয়ে এসআই সুব্রত সরকার অভিযোগকারিণীর কাছেই ঘুষ চান। মহিলা দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন। আজ তিনি অভিযুক্ত এসআই এর কথা মত টাকা নিয়ে এসে তাঁকে দেন। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে সেখানে আসেন, অভিযুক্ত এসআই এর হাত জলে ডোবাতেই তা গোলাপি হয়ে যায়।টাকা সহ পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Be the first to comment