১০ টা

Spread the love
  1. রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মউ স্বাক্ষর সম্পন্ন হয়।
  2. মুখ্যমন্ত্রীর দাবি, দক্ষতা থাকা সত্ত্বেও রাজ্য পুলিশের হাতে আধুনিক অস্ত্র না থাকায়, প্রশিক্ষণের অভাবে পুলিশের কাজে খামতি থেকেছে। ট্রেনিং নিয়ে বসে থাকা ১৬০০০ কনস্টেবলকেও কাজে লাগানো প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।
  3. দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত।
  4. কোনও গুন্ডামি, জঙ্গিপনা চলবে না, ফলতায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
  5. রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার। কলকাতায় তাঁর ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।
  6. পাথর খাদান থেকে কোটি কোটি টাকা ঢুকত তৃণমূলের পার্টি ফান্ডে। তথ্য তুলে ধরে এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।
  7. পুরী থেকে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে।
  8. যোগ দিবসে সব সরকারি কর্মচারির উপস্থিতির নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের
  9. অভিযোগ, সবংয়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ৫ লক্ষ টাকার বিনিময়ে সবংয়ের তেমাথানি ইরিগেশন বাংলোয় তত্ত্বাবধায়কের চাকরি দিয়েছিলেন এক মহিলাকে। রাজ্যে তৃণমূল ক্ষমতা থেকে সরতেই চাকরি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ওই মহিলাকে।
  10. গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ তথা বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। বসিরহাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে পাচার, জমি দখল,ভোট পরবর্তী হিংসা, নদী ভরাট করে বেআইনি রিসোর্ট ও পার্ক তৈরি করা, তোলাবাজি, এলাকায় দাদাগিরি-সহ একাধিক অভিযোগে রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*