কেন্দ্রীয় অর্থমন্ত্রী সমীপে রাজ্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন। আগামী ২২ জুন বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের আগে এই সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন। স্বপন দাশগুপ্ত রাজধানীতে নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গেও দেখা করেছেন। সূত্রের খবর, রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে দুজনের সঙ্গেই কথা হয়েছে তাঁর। মিলেছে আশ্বাসও।

রাজ্যের নতুন বিজেপি সরকারকে নিয়ে আমজনতার এখন অনেক প্রত্যাশা, বিশেষত কর্মসংস্থান, শিল্পায়নের দিকে তাকিয়ে সবাই।

বিধান সভা নির্বাচনী প্রচারে এসে রাজ্যের আর্থিক পরিস্থিতি উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী।। রাজ্য বাজেটে তার কতটা প্রতিফলন হয় তাই এখন দেখার।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বাজেট নিয়ে তাঁদের কথা হয়েছে, তবে এই বিষয়ে বিশদ কিছু তিনি বলতে চাননি। জানান, রাজ্যের অর্থনীতির জন্য বিশেষ নজরদারির প্রয়োজন আছে। কেন্দ্র, রাজ্য উভয় পক্ষকেই এই নিয়ে যৌথভাবে কাজ করতে হবে বলে তিনি জানিয়েছেন।

আগামীকাল রাজ্যপাল আর এন রবি বিধান সভার বাজেট অধিবেশনে ভাষণ দিয়ে উদ্বোধন করবেন।

আগামী ২২ জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*