রোজদিন ডেস্ক: বিরসা মুন্ডার জন্মদিনে সংসদ ভবনে কংগ্রেসের অনুপস্থিতি নিয়ে সুর চড়াল বিজেপি।
রবিবার এই উপলক্ষে রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্র পতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা সংসদ ভবনের প্রাঙ্গণে বিরসা মুন্ডার মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী সেখানে বিরোধী নেতা রাহুল গান্ধী বা কোন কংগ্রেস নেতা না আসায় তীব্র সমালোচনা করেন।
একে দুর্ভাগ্যজনক মন্তব্য করে বলেন,জনজাতি, আদিবাসী দের প্রতি কংগ্রেসের মনোভাব এতে প্রকাশ পেয়েছে। কংগ্রেস সমাজে বিভাজন করতে চায়, মুখেই আদিবাসী, জনজাতি কল্যাণের কথা বলে তিনি মন্তব্য করেন।
বিরসা মুন্ডা কে অন্তত দুটি ফুল দিয়েও কংগ্রেস শ্রদ্ধা জানায় নি বলে তোপ দাগেন।

Be the first to comment