Kolkata Mrtro Rail এর একটি স্টেশন গনি খান চৌধুরীর নামাঙ্কিত করার আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য তথা দেশের রেল উন্নয়নে প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী এ বি এ গণি খান চৌধুরীর অবদানের কথা স্মরণ করে কলকাতা মেট্রো রেলের একটি স্টেশন তাঁর নামাঙ্কিত করার দাবি উঠলো।
তাঁর উদ্যোগেই কলকাতায় প্রথম মেট্রো প্রকল্পের ও সূচনা। কলকাতা মেট্রো রেলের রূপকার হিসাবে একটি মেট্রো স্টেশন তাঁর নামাঙ্কিত করার আর্জি জানিয়ে রেল মন্ত্রক কে চিঠি দিয়েছেন প্রয়াত নেতার ভাইপো তথা সাংসদ ইশা খান চৌধুরী।
তাঁর এই দাবি সমর্থন করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও। দলের পক্ষে প্রসেনজিৎ দাস বলেন, মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন বরকত সাহেবের নামে করা হোক, ওখান থেকেই কলকাতা মেট্রো র প্রথম যাত্রা শুরু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*