১০টা

Spread the love
  1. বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষ ভয়মুক্ত হবেন। বিজেপির মুখ্যমন্ত্রী করুন, পিএম-সিএম একসঙ্গে কৃষকদের উন্নয়ন করবেন: মোদি।
  2. মন্তেশ্বরে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, দল যাঁকে টিকিট দিয়েছে, তিনিই প্রার্থী। দলে না পোষালে কেউ বেরিয়ে যেতে পারেন। তবে তলে তলে বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখা চলবে না।
  3. ইডি-র হাতে গ্রেপ্তার জয় এস কামদার। আর্থিক তছরুপ মামলায় বেহালার এই ব্যবসায়ীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তারপরে গ্রেপ্তার। ১ এপ্রিল বেহালায় জয় এস কামদারের  বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১ কোটি ২০ লক্ষ টাকা।
  4. বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী।
  5.  প্রথম দফায় ভোট হতে চলা ১৫০০টি বুথ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন। বুথ জ্যামিং ঠেকাতেও নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত।
  6. রবিবার বিকেলে উলুবেড়িয়া কলেজের সামনে ওটি রোডে ব্যালট পেপারে ভোট দিতে না পেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোটকর্মীদের।
  7. ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হালিশহরের।
  8. নবদ্বীপ ঘোষ পাড়া ঘাট এলাকায় ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই কিশোর। তাদের নাম রাকেশ মণ্ডল ও সীমান্ত সরকার।
  9. দুই মার্কিন নাগরিককে আটক করা হল শ্রীনগর বিমানবন্দরে। তাদের লাগেজের ভিতর থেকে স্যাটেলাইট ফোন পাওয়া গিয়েছে।
  10. তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হল অন্তত ১৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*