আমার খেলা তো অতীত এবারের ভোটে আপনারা খেলুন, শ্রীরামপুরে চার মারার কথা বললেন আজহার

Spread the love

পিয়ালী : 

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ২৯৪টা আসনেই তাকে প্রচারে যেতে হচ্ছে। তাই তার নিজের কেন্দ্র অর্থাৎ যে কেন্দ্র থেকে তিনি ২০২৬ বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই শ্রীরামপুরে মাঝে মাঝে যাচ্ছেন তিনি। আজ উনিশে এপ্রিল রবিবার শ্রীরামপুরের কেন্দ্রস্থলে বটতলা মোড়ে ছিল তাঁর প্রচার। সেখানে যেতে শুভঙ্কর সরকারের পাশাপাশি দেখা মিলল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনকে। খেলা তো এখন অতীত, আজাহার বর্তমানে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তেলেঙ্গানা সরকারের মন্ত্রী তিনি, আগে ছিলেন কংগ্রেস সাংসদও।

তাঁর বক্তব্যে আজাহার হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেন বলেন উন্নয়নের কথা আর এই উন্নয়নও সম্প্রীতি একমাত্র কংগ্রেস এনে দিতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।

তবে তাঁর বক্তব্যে ছিল চমক। তিনি বলেন, ক্রিকেট তো এখন খেলি না, এবারের ভোটে আপনাদেরই খেলতে হবে। ইভিএমে শুভঙ্কর সরকারের সিরিয়াল নাম্বার ৪। সমবেত জনতার উদ্দেশ্যে আজহার বলেন আপনারা চৌকা অর্থাৎ চার রান করবেন, তাহলেই দেখবেন সেঞ্চুরি করা হয়ে গেছে। জিতে গেছেন আমাদের প্রার্থী শুভঙ্কর সরকার। কোনমতেই রান আউট হবেন না।

আজহারউদ্দিন ও প্রার্থী শুভঙ্কর সরকার দুজনেই তাদের প্রতিশ্রুতিপত্র অর্থাৎ ম্যানিফেস্টোতে স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তোলার কথা মনে করিয়ে দেন। কংগ্রেস ক্ষমতায় এলে খেলাধুলার উপর জোর দেওয়া হবে।

শ্রীরামপুর বটতলার এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আরো দুই অভিজ্ঞ কংগ্রেস নেতা। একজন প্রদীপ ভট্টাচার্য, অপরজন গোলাম আহমেদ মীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*