- বিধায়ক, মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকল মন্ত্রী-বিধায়কদের নির্দেশ দেন যে বন্যা পরিস্থিতিতে সকলে যেন নিজের এলাকায় পরিষেবা দেন। বন্যা-বিধ্বস্ত এলাকায় মন্ত্রী সহ বিধায়কদের আজ রাতেই যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
- কলকাতার মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- এখনও অবধি ৭ জনের নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ। দু’জন ভারতীয়, ছ’জন বাংলাদেশি। এই ঘটনায় বুধবার সুয়োমোটো কেস করেছে নিউ মার্কেট থানার পুলিশ।
- কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে।
- পুজোর আগে রাজ্যে আসছে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সামনে দুর্গা পুজো রয়েছে, রয়েছে অন্যান্য উৎসব। সেই কারণেই আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল বলে নবান্ন সূত্রে খবর।
- ট্রেন লাইনে পয়েন্টে সমস্যা। যার কারণে ট্রেন দাঁড়িয়ে পড়ায় বিক্ষোভ। বনগাঁ লাইনে ট্রেন অবরোধ। বিক্ষোভ চলছে দত্তপুকুরে।
- পাক গুপ্তচর সন্দেহে রাজ্যে গ্রেপ্তার আরও এক জন। ধৃতের নাম জাফর সাম ওরফে সানি। মঙ্গলবার রাতে তাঁকে হুগলির রিষড়া থেকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে।
- শক্তিগড় থানা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের জোতরাম এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩২ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক লক্ষ টাকা। ঘটনায় ইতিমধ্যেই দু’জন পুরুষ ও দু’জন মহিলাকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতদের নাম প্রিন্স তেওয়ারি (১৯), দিব্যাসা মাজি (৫৯), ইন্দু তেওয়ারি (৫৫) ও শুভদ্রা নায়েক (৩৫)। দুজনের বাড়ি ওডিশায় এবং দুজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।
- চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের পুল ‘ডি’র শেষ ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারত।
- ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করল ইস্টবেঙ্গল। এসসি দিল্লির বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জিতে যায় লাল হলুদ।

Be the first to comment