রোজদিন ডেস্ক :
বিজেপি যতই হুঁশিয়ারি দিক, জাতীয় কংগ্রেস বরাবরের মত বন্দে মাতরমের (Vande Mataram) দুটি স্তবকই গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার বন্দে মাতরম পুরো গাওয়ার জন্য কার্যত নির্দেশ জারি করেছে। স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে দলের নেত্রী বন্দে মাতরম পুরো গাইতে বাধা দিয়েছিলেন, এই অভিযোগ নিয়ে তীব্র আক্রমণ শানায় বিজেপি।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে পরিস্কার জানিয়ে দেন, গত নব্বই বছর ধরে বন্দে মাতরম একভাবে যেমন গাওয়া হচ্ছে তেমনই হবে। এর কোন বদল হবে না বলে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন।

Be the first to comment