- এআই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘AI দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা এই সামিটে এসেছেন। ভারতের যুব সমাজ যে ভাবে উৎসাহের সঙ্গে এখানে অংশ নিয়েছেন, তাতে আমি গর্বিত। মেক ইন ইন্ডিয়া-এর বড় উদাহরণ এই সামিট।’
- ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
- স্কুল চলাকালীন অনুমতি ছাড়াই ক্লাসরুমে ঢুকে শিক্ষকের সঙ্গে তর্ক করার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সেই ঘটনায় এ বার বিধায়কের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল স্কুল কর্তৃপক্ষ।
- বাঁকুড়ার তালডাংরার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল। থানার দ্বারস্থ হয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই হাসপাতালেরই এক মহিলা স্বাস্থ্য কর্মী।
- বিএলও মহম্মদ আনিকুল আলম (৫৪) প্রয়াত হয়েছেন। সুজাপুর অঞ্চলের বাসিন্দা কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক, সুজাপুর অঞ্চলের বুথ নম্বর ১৪৪-এর বিএলও হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআর-এর চাপে মৃত্যু হয়েছে ।
- আবারও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বাজেয়াপ্ত ২৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল।
- পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিচারপতি ও বামপন্থী আইনপ্রণেতা হোসে মারিয়া বালকাজ়ার।
- ইউকে পুলিশের হাতে গ্রেপ্তার ব্রিটেনের বিতাড়িত রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু।
- দক্ষিণ কোরিয়ার এক আদালত সেখানকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে।
- পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ির ছাদ। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রানা কলোনির সোলজার বাজারে। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ১৪ জন।

Be the first to comment