টালবাহানা শেষে মিলল নিয়োগপত্র, রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন স্থায়ী উপাচার্যরা

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের পাঠানো তালিকা থেকে উপাচার্যদের নাম ঘোষণা করেছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু নাম ঘোষণার পরও কোনও এক অজ্ঞাত কারণে ৬ উপাচার্যকে সুপারিশপত্র পাঠায়নি তাঁর দফতর। অবশেষে বৃহস্পতিবার ওই ৬টি-সহ রাজ্যের মোট আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা নিয়োগপত্র হাতে পেলেন। ফলে কাজে যোগ তাঁদের আর কোনও বাধা রইল না। নিয়ম অনুযায়ী উপাচার্য নিয়োগের অনুমতি দেন আচার্য। সেই সংক্রান্ত ফাইল উচ্চশিক্ষা দফতরে আসার পর তারা নিয়োগপত্র দেয়। তারপরই কাজে যোগ দেন নবনিযুক্ত উপাচার্যেরা। কিন্তু এতদিন লোকভবন থেকে কোনও রকম নির্দেশিকা না আসায় এই ছয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা হলেও আটকে ছিল তাঁদের যোগদান। জানুয়ারির শেষ সপ্তাহে বনগাঁর হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন আচার্য। ওদিকে এখনও পঞ্চানন বর্মা এবং ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামও ঘোষণা করেনি লোকভবন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*