- বারুইপুরের একটি সভায় তিন জন ভোটারকে হাজির করিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, এই তিন জন ভোটারকে খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বলে দেখানো হয়েছে। জীবিত ভোটারদের কেন মৃত দেখানো হলো, প্রশ্ন তুলেছেন অভিষেক।
- বিষয়টি সংবাদমাধ্যমে প্রচার হতেই দক্ষিণ ২৪ পরগনার DEO-র কাছে তড়িঘড়ি রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্যের CEO দপ্তর। বিষয়টি DEO-কে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে।
- জিএসটি এবং ইনকাম ট্যাক্সের মাধ্যমে গত সাত বছরে কেন্দ্র বাংলা থেকে ৬ লক্ষ ৫০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে বলে দাবি অভিষেকের। কিন্তু তার পরেও বাংলাকে প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন তিনি।
- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না- দুই বিধানসভার ২ জন ERO, ২ জন AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে FIR করার নির্দেশ। শুক্রবারই এই মর্মে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এসেছিল পাঁচ জনের বিরুদ্ধে।
- ব্যারাকপুর পুরসভা এলাকায় এক যুবককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ। মৃত যুবকের নাম বিজয় দাস (২৪)।
- দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা যাত্রিবাহী সরকারি বাসের। ঘটনায় জখম হয়েছেন বাসের মধ্যে থাকা ১০ জন যাত্রী। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে নলহাটির কলেজ মোড় এলাকায়।
- এক বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়নায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুব্রত অধিকারী (৩৩)। তাঁর বাড়ি ময়না থানার সুদামপুর গ্রামে।
- ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওয়ারলেস গেটের কাচে একটি বাইকের শোরুমের সামনে রানা ঘোষ (৪৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
- সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে উদ্ধার জনপ্রিয় হলিউড অভিনেতা টমি লি জোন্সের মেয়ে ভিক্টোরিয়া জোন্সের (৩৪) দেহ।
- আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, হড়পা বানের কারণে এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ১১ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

Be the first to comment