রাজ্যে বিপর্যয় মোকাবিলা দফতর অস্তিত্বহীন, তির প্রদেশ কংগ্রেস সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে বিপর্যয় মোকাবিলা দফতর অস্তিত্বহীন হয়ে পড়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার মন্তব্য করেছেন। আজ উত্তর ২৪ পরগণার বিরাটির বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়া যদুবাবুর বাজারের পরিস্থিতি সরেজমিনে দেখতে যান তিনি। বলেন, কংগ্রেস আমলে সুশীল ভট্টাচার্য ও সুকুমার তালুকদারের দেওয়া জমিতে এই বাজার গড়ে উঠেছিল, কিন্তু তাঁদের পরিবারের কেউ সেই বাজারে কোন জায়গা বা ঘর নেননি। পরে এই বাজারের পরিকাঠামো গত উন্নয়নের জন্য ও স্থানীয়স্তরে জন প্রতিনিধিরা ও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এর আগেও একবার এই বাজারে আগুন লেগেছিল। শুভংকর সরকার অবিলম্বে এই বাজারে অস্থায়ী পরিকাঠামোর বদলে স্থায়ী পরিকাঠামো গড়ে তোলার দাবি করেন। সঙ্গে উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থারও দাবি করেন তিনি। বিপর্যয় মোকাবিলায় পরিকাঠামোগত উন্নয়ন এ গুরুত্ব দেন।


বিরাটি বাজার পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, আশুতোষ চ্যাটার্জি, পার্থ ভৌমিক, শক্তি মৈত্র, মধু সাহা প্রমুখ নেতা, কর্মী, সমর্থকরা ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*