রোজদিন ডেস্ক : ২০০৬ সালে অন্ধ্রপ্রদেশের বান্দলাপল্লি থেকে শুরু হয়েছিল যে জনপ্রিয় প্রকল্প, সেখান থেকেই এবার মনরেগা প্রকল্প নিয়ে আন্দোলন শুরু করতে চলেছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আগামী ৫ ফেব্রুয়ারি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখের সেখানে যাওয়ার কথা। মোদি সরকারের সাবেক মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়া, রাজ্যগুলির ওপর বাড়তি খরচের বোঝা চাপানো ইত্যাদির বিরুদ্ধে সারা দেশে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। ২০০৬ সালে যেখানে এই প্রকল্পের সূচনা হয়েছিল, সেখান থেকেই আন্দোলন শুরু করতে চান তাঁরা। ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি এক গ্রামবাসীর হাতে জবকার্ড তুলে দিয়েছিলেন তৎকালীন জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, উপস্থিত ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, অন্ধ্রপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

Be the first to comment