- সমস্ত সওয়াল জবাব শেষে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। কমিশন ১৩ এপ্রিল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বহাল থাকবে। খারিজ তৃণমূল কংগ্রেসের আবেদন।
- কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজ়ার্ভার ও ৭৭ জন পুলিশ অবজ়ার্ভার নিয়োগ করা হয়েছে।
- যে অবজ়ার্ভার, পুলিশ অবজ়ার্ভারেরা অসাংবিধানিক কাজ করেছেন। ৪মে-র পরে তাঁদের আদালতে নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- রিপোলের আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন শিল্পীর
- প্রসার ভারতীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন প্রসূন জোশী।
- হাতে রাইফেল নিয়ে ছবি পোস্ট করেছিলেন। সেই অপরাধেই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করল লালবাজার। নতুন ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়।
- হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিতলার ২৪৩ নম্বর বুথের বিজেপি কর্মী কঙ্কন বৈদ্য-র বাড়িতে সাদা থান ফেলে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল অসমের তিনসুকিয়ায়। শনিবার সকালে তিনসুকিয়ার লেদো-লেখাপানি এলাকাতে লোকালয়ের মধ্যে এই বোমাটি উদ্ধার হয়েছে। ১২ ইঞ্চি লম্বা এবং ৬ ইঞ্চি চওড়া এই বোমা নিষ্ক্রিয় করতে ছুটে যায় ভারতীয় সেনা।
- পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত্যু, প্রাণ গেল ৩৮ বছরের এক ব্যক্তির। মৃতের নাম বিকাশ মাঝি (৩৮)। তাঁর বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত গণপুর গ্রামে।
- বৃষ্টিতে দোতলা মাটির ঘরের দেওয়াল ভেঙে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলো এক কলেজ ছাত্রীর। শুক্রবার গভীর রাতে ঝাড়গ্রামের বিনপুর-২ ব্লকের শিলদা গ্রাম পঞ্চায়েতের শুকজোড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম পিঙ্কি দাস (১৯)। ঘটনায় পিঙ্কির বাবা, ঠাকুমা এবং দাদাও গুরুতর আহত হয়েছেন।

Be the first to comment