২১ মে ফলতা কেন্দ্রে পুনর্নিবাচন, ফলাফল ২৪ মে 

Spread the love

রোজদিন ডেস্ক :

নির্বাচন কমিশন ফলতা কেন্দ্রে পুনর্নিবাচনের সিদ্ধান্ত ঘোষণা করলো। গত ২৯ এপ্রিল ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করে আগামী ২১ মে পুনর্নিবাচন হবে। ওইদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬টা অবধি ২৮৫ টি বুথে ভোট গ্রহণ চলবে। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে এই পুনর্নিবাচন হবে বলে কমিশন সূত্রে জানা যায়।

উল্লেখ্য, ফলতা কেন্দ্রে গত ২৯ এপ্রিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় ভোট গ্রহণ চললেও বহু অনিয়ম সামনে আসে।

বহু ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া সহ একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে। বিজেপি ওই দিনই পুরো কেন্দ্রে পুনর্নিবাচনের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দেয়। পরে

বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এলাকা ঘুরে এসে রিপোর্ট দেন।

গত কয়েক দিন ধরে ভোট দিতে না পারায় ফলতায় প্রচুর মানুষ পথে নেমে বিক্ষোভ আন্দোলনও করছেন। আজও তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। অভিযোগ, তাঁদের ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হয় না। এমন কি ভয়ে টিএমসি-কে ভোট দিলেও অত্যাচার চলে। এই সবের প্রতিবাদে তাঁরা পথে নামেন৷

নির্বাচন কমিশন আগামী ২১ মে এই পুনর্নিবাচনের ঘোষণা করেছে। এই রাজ্যে নিকট অতীতে একটি কেন্দ্রের নির্বাচন বাতিল করে আবার ভোট গ্রহণের সিদ্ধান্ত নজিরবিহীন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এবার কমিশনের কড়া পর্যবেক্ষণে ওখানে ভোট নেওয়া হবে।

আগামী সোমবার ফলতা বাদে ২৯৩টি কেন্দ্রের ভোট গণনা হবে বলে কমিশন সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*