রোজদিন ডেস্ক: ছত্তিশগড়ের কাঙ্কের – নারায়ণ পুর সীমান্তে আজ আচমকা মাইন বিস্ফোরণের বলি হলেন চার জওয়ান।। মাওবাদীদের পুঁতে রাখা আই ই ডি চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। ভয়ংকর বিস্ফোরণে তিনজন ঘটনা স্থলেই প্রাণ হারান। গুরুতর আহত এক জওয়ান ও পরে শেষ নিশ্বাস ফেলেন। সূত্রের খবর, কাঙ্কের জেলার ছোটবেথিয়ার কোরোস্কোদায় মাইন চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করার কাজ চলছিল। আচমকা ই তা বিস্ফোরণ হয়ে এই মর্মান্তিক ঘটনা হয়।

Be the first to comment