- এসআইআর-এর কাজে তথ্য যাচাইয়ের কাজ করবেন জুডিশিয়াল আধিকারিকরা। শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসআইআর-এর জন্যেই এই নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জেলা আদালতের বিচারক, অতিরিক্ত জেলা বিচারক এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান হয়েছে।
-
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, ২৪ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামছে কংগ্রেস
- তামিলনাড়ুর পুরপ্রশাসন ও জল সরবরাহ মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ৩৬৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর জমা দেওয়া তথ্য পর্যালোচনার পরেই এই কড়া পদক্ষেপ নিল আদালতের।
- প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। সকলের কাছে যিনি পরিচিত শংকর নামে।
- সাংবাদিক বৈঠকে প্রতীক উরকে সন্তানের সঙ্গে তুলনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বললেন, ‘প্রতীক উরকে হারানো আমার কাছে সন্তান হারানোর সমান।’
- শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবং ডব্লুটিআইয়ের সমর্থকদের মধ্যে (উই দ্য ইন্ডিপেন্ডেন্ট) হাতাহাতি হয় বলে অভিযোগ।
- শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা এলাকায় বেলদা-এগরা রাজ্য সড়কে সিমেন্ট বোঝাই লরি ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। আহত ৩ জন।
- নদিয়া জেলার কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ সদর হাসপাতালের মাতৃমা বিল্ডিং-এর পাশে আবর্জনার স্তূপে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন রোগীর আত্মীয়রা। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকাতে এবং একটি গাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
- হাওড়ার ডোমজুড়ে অঙ্কুরহাটি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা। মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার।
- রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই টাকা পাননি সরকারি কর্মীরা, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ।

Be the first to comment