১০টা

Spread the love
  1. SIR আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, পরিকল্পনাহীন ভাবে, জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন।
  2. কাশ্মীরের এক সংবাদপত্রের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বন্দুকের গুলি এবং গ্রেনেডের অংশ উদ্ধার করল স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি।
  3.  বৃহস্পতিবার বিস্ফোরণ মামলায় আরও ৪ জনকে হেফাজতে নিল NIA। ফলে এখন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।
  4. আর্থিক প্রতারণা মামলার গ্রেপ্তার সাহারা ইন্ডিয়ার কর্তা ওপি শ্রীবাস্তব। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। ধৃতের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
  5. আজ শপথ নিয়েছেন নীতিশ কুমার। তার পরে বিহারবাসীর উদ্দেশে X হ্যান্ডলে লিখলেন, ‘বিহারকে দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত করাই আমাদের লক্ষ্য।’
  6. বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভায় এ বার নতুন মুখ বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং।  খেলার দুনিয়ায় নিজের অবদানের জন্য পেয়েছেন ‘অর্জুন পুরস্কার’-ও। তিনি কমওয়েথ গেমসে এনেছিলেন সোনার মেডেল।
  7. ত্রিপুরায় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। ট্রেনের সঙ্গে ধাক্কা পিকআপ ভ্যানের। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
  8. আগামী বছর সন্তোষ ট্রফির জন্যও বাংলা দলের দায়িত্ব তুলে দেওয়া হলো  সঞ্জয় সেনের হাতে।
  9. রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ প্রায় ৮ ঘণ্টা কোনও যান চলাচল করবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
  10. ভারতের আরও এক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গ্রেপ্তার আমেরিকায়। তার নাম ননী রানা। সে কুখ্যাত গ্যাংস্টার কালা রানার ভাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*