রোজদিন ডেস্ক :
এস আই আরের ফর্ম অনলাইনে জমা দিলে তার প্রানাণ্য নথি দেওয়ার দাবি উঠলো। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই দাবিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে চিঠি দিয়েছেন।
তিনি জানান, শুধু অ্যাকনলেজমেন্ট দেওয়াই যথেষ্ট নয়। এর প্রমাণ থাকা খুবই জরুরি। বর্তমান পরিস্থিতিতে এসআইআরের ফর্ম পূরণ ও তা জমা দেওয়া খুবই প্রয়োজন। নিজের জমা দেওয়া তথ্য ঠিকভাবে জমা পড়ে আপলোড হোল কিনা তা নিয়ে সংশয় যাতে না থাকে এর জন্য কিংকর অধিকারী নির্বাচন কমিশন কে আর্জি জানান।
উল্লেখ্য, এসআইআরের ফর্ম পূরণ, তা জমা দেওয়া ইত্যাদি নিয়ে বিএলওদের পাশে ভোটাররাও চিন্তিত। তা সঠিকভাবে জমা দিয়ে তার প্রমাণ পত্র দেওয়ার দাবিতে সরব হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

Be the first to comment