১০টা

Spread the love
  1. দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলছে এ দিদি। শুনেছেন? নারীদের প্রতি এই সম্মান? প্রধানমন্ত্রী বলেছিলেন না, ও দিদি, ও দিদি। কী হয়েছিল? ৭৭-এ গাড়ি আটকে গিয়েছিল, এ বার ৫০ পার হবে না অমিত শাহ।’
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত রোড শো-কে ঘিরে হাওড়ায় জোরদার প্রস্তুতি। প্রধানমন্ত্রী প্রথমে বেলুড় মঠে যাবেন। এরপর সেখান থেকে তাঁর রোড শো শুরু হয়ে সালকিয়া মোড় পর্যন্ত যাবে।
  3. কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী ২৫ এপ্রিল নির্বাচনী প্রচারে কলকাতা আসছেন। ওইদিন শহিদ মিনারে তাঁর জনসভা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।
  4.  আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং সংস্থার অফিসে তল্লাশি চলাকালীন মমতার ঢুকে পড়া একেবারেই কাম্য নয় বলে মন্তব্য করল শীর্ষ আদালত।
  5. বুধবার বিকেলে বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে রোড শো করলেন  অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
  6. তৃণমূলের ৮০০ নেতাকর্মীকে গ্রেপ্তারের ব্যাপারে নির্বাচন কমিশনের তালিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের।
  7. রায়গঞ্জে শিয়ালমণি এলাকায় কুলিক নদীতে ডুবে মৃত্যু হলো দুই কিশোরের। মৃতদের নাম প্রীতম আচার্য ও বিশ্বজিৎ দাস।
  8. বর্ধমানের তেজগঞ্জ এলাকায় সুশোভন অধিকারী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ি থেকে ১০১ কার্টুন বিদেশি মদ, ৩৬ কার্টুন বিয়ার উদ্ধার করা হয়েছে।
  9. ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে এক মহিলা বিএলও-কে বার বার ফোন করে বিরক্ত করার অভিযোগ। বুধবার এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। ধৃতের নাম সমীর বিশ্বাস ওরফে রাজু।
  10.  নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখতে শিলিগুড়ি সফরে সাতটি দেশের প্রতিনিধি দল। নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, গাম্বিয়া, সুইৎজ়ারল্যান্ড এবং কেনিয়ার বাসিন্দারা রয়েছেন প্রতিনিধি দলে। তাঁরা এ দিন ভারতের ভোট পরিচালনার ধরন সরাসরি পর্যবেক্ষণ করেন। নির্বাচনের প্রস্তুতি এবং ব্যবস্থাপন— সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*