- মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন। SIR-এর জন্য আর কত মানুষকে প্রাণ দিতে হবে? আর কত মৃত্যু দেখতে হবে? পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- SIR-এর আবহে শিলিগুড়িতে চিকেন নেক নিয়ে বৈঠকে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন দফতরের আধিকারিকরা।
- দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আরও জনকে আটক করা হলো কাশ্মীর থেকে। পুলওয়ামার বাসিন্দা এক ইলেক্ট্রিশিয়ানকে শনিবার আটক করা হয়।
- শুক্রের পর শনিবারও মাটি কাঁপল ঢাকার। এক বার নয়, সকাল থেকে দু-বার। ভূমিকম্পের উৎপত্তিস্থলও সেই নরসিংদী। ঢাকা-সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
- পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি গায়ক হরমন সিধুর। নিজের গ্রামে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁর গাড়ির সঙ্গে দুরন্ত গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কা লাগে বলে খবর।
- রাস্তায় পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলা করতে গিয়ে বিস্ফোরণে মঙ্গল অঙ্কুর (১২) নামে এক নাবালক গুরুতর জখম হয়েছে। তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমের সিউড়ির ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে দুর্ঘটনা।
- পুরুলিয়া পুরসভাকেই সরকারের শোকজ! পুর পরিষেবা দিতে ব্যর্থতার অভিযোগে পুর দফতরের শোকজ।
- হুগলি জেলায় শুরু হলো ‘ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র’ পরিষেবা। হুগলি জেলার ১৮টি বিধানসভার মধ্যে প্রথম দফায় ১০টি বিধানসভাকে ১০টি এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র প্রদান করা হয়।
- এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। ফের মেট্রোর লাইনে ঝাঁপ। মহাত্মা গান্ধী স্টেশনে এই ঘটনা ঘটেছে বলে খবর।
- পশ্চিম মেদিনীপুরের পিংলায় বাসের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহী হুরাই রা (২০) এবং আসাদুল মলিডা (২০)। শনিবার দুপুর ১টা নাগাদ পিংলার মুন্ডুমারি এলাকায় রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

Be the first to comment