রোজদিন ডেস্ক : কাজের চাপ, সময়ের অভাব প্রভৃতি সমস্যায় জর্জরিত বিএলওরা। অভিযোগ উঠছে, কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথও। তবে এবার বিএলওদের উৎসাহ দিতে তাঁদের প্রাপ্য পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা করল নির্বাচন কমিশন। ২২ নভেম্বর শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। ওই সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, বিএলওদের পারিশ্রমিক বেড়ে হচ্ছে ১৮ হাজার টাকা। প্রসঙ্গত, প্রথমে এই পারিশ্রমিক ধার্য ছিল ৬ হাজার টাকা। পরে তা বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়। অবশেষে এখন তা দাঁড়াল ১৮ হাজার টাকায়। অন্যদিকে, ডিজিটাইজ়েশনের জন্য আলাদা করে ডেটা খরচ বাবদ টাকাও বিএলওদের দেওয়া হবে বলে জানান স্বপন মণ্ডল।

Be the first to comment